একদিন রোমের রাজা একজন দূতকে মুসলিমদের উদ্দ্যেশে তিনটি প্রশ্নসহ পাঠালেন; দূত শহরে এসে খলিফাকে জানালেন যে সে রোমের রাজার কাছ থেকে তিনটি প্রশ্ন এনেছেন মুসলিমদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তার উত্তর দেওয়ার জন্য.
.
খলিফা সকল আলেমদের একত্র হতে বললেন এবং রোমান দূত একটি উচু স্থানে দাড়ালেন এবং বললেন, আমি এসেছি তিনটি প্রশ্ন নিয়ে যদি আপনারা এর উত্তর দিতে পারেন আমি এ স্থান ত্যাগ করব প্রচুর সম্পদ রেখে যা আমাকে রোমের রাজা সংগে দিয়ে দিয়েছেন.
.
প্রশ্নগুলো হল,
আল্লাহর আগে কি ছিল?
আল্লাহ কোন দিকে মুখ করে আছেন?
এই মুহুর্তে আল্লাহ কোন কাজে নিয়োজিত আছেন?
.
সবাই চিন্তায় মগ্ন হয়ে গেলেন; এর মধ্যে এক আলেমের পুত্র তার বাবাকে বলল, বাবা আমি এ প্রশ্নগুলোর জবাব দিতে পারব. ছেলেটি খলিফার কাছে এ প্রশ্নগুলির উত্তর দেবার জন্য অনুমতি চাইল; খলিফা তাকে অনুমতি দিলেন.
.
প্রথম প্রশ্নের জবাবে ছেলেটি দূতকে জিজ্ঞেস করল, আপনি কি গুণতে জানেন?
সে বলল, হ্যা.
.
তাহলে ১০ থেকে উল্টো দিকে গুনুন.
.
রোমান গুনছে,১০,৯,৮,....১ পর্যন্ত গিয়ে সে গুনা থামাল.
.
ছেলেটি জিজ্ঞেস করল, ১-এর আগে কি?
.
১-এর আগে তো কিছুই নেই, জবাবে বলল রোমান.
.
ঠিক আছে গাণিতিক একের আগে যদি কিছুই না থাকে তাহলে আপনি কিভাবে আশা করেন কি থাকবে এই 'এক'-এর আগে যা নিশ্চিত সত্য,শাশ্বত,চিরস্থায়ী,সুস্পষ্ট.
.
ছেলেটির স্পষ্ট উত্তরে লোকটি হতবিম্বল হয়ে গেল কিছু অস্বীকার করতে পারল না.
.
এরপর সে জিজ্ঞেস করল, তাহলে এখন বল, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন?
.
বালকটি বলল, একটা মোমবাতি আনেন তাতে আগুন জ্বালান; মোমবাতি জ্বালানো হল;
.
বালকটি দূতকে জিজ্ঞেস করল, এখন বলুন আগুনের শিখা কোন দিকে মুখ করে আছে?
.
সে বলল এটাতো চতুর্দিকেই আলো ছড়াচ্ছে; এটা কোন এক দিকে নির্দিষ্ট নেই.
.
তখন ছেলেটি বলল, যদি এই বস্তু চতুর্দিকেই আলো ছড়াতে পারে; তাহলে আপনি কিভাবে এরকম অনুমান করতে পারেন আল্লাহ সম্পর্কে যিনি আকাশ ও পৃথিবীর অধিপতি; সকল আলোর আলো; আল্লাহ সকল দিকে যেকোন সময় মুখ করে থাকেন.
.
রোমান দূত বোকা বনে গেল. তিনি অবাক বিস্ময়ে অভিভূত হলেন এতটুকু একটি ছেলে তার সব প্রশ্নের এত সাবলীলভাবে উত্তর দিচ্ছে যে তার যুক্তি-প্রমাণের কাছে সে কোনরুপ দ্বিমত পোষণ করতে পারছে না. তাই সে বেপরোয়াভাবে তার শেষ প্রশ্নটি করতে উদ্বত হল. কিন্তু প্রশ্ন করার আগে ছেলেটি বলল,
.
থামুন এখানে একমাত্র আপনি শুধু প্রশ্ন করছেন আর একমাত্র আমি সে প্রশ্নের জবাব দিচ্ছি;এটা তখনই স্বচ্ছ হবে যদি আপনি উপর থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসবেন আর আমি আপনার জায়গায় যাই যাতে উত্তরগুলো প্রশ্নগুলোর মত সবাই স্পষ্ট শুনতে পারে.
.
এ আহবান রোমান দুতের যুক্তিসন্মত মনে হল; তাই সে উপর থেকে নীচে নেমে এল ছেলেটি উচু স্থানে দাড়াল; তখন দূত কয়েকবার জোরে জোরে তার শেষ প্রশ্নটি করল, বল এখন আল্লাহ কি করছেন?
.
ছেলেটি বলল, এই মুহুর্তে যখন আল্লাহ কোন উচু জায়গায় এক মিথ্যাবাদী খুজে পান, তখন তিনি তাকে নীচে নামিয়ে আনেন; এবং যে আল্লাহর একত্ব বিশ্বাস করে তিনি তাকে উপরে উঠান ও সত্যের উপর প্রতিষ্ঠিত করেন; প্রতিক্ষণ আল্লাহ মহাবিশ্বময় শক্তির অনুশীলন করেন. (আল কুরআন-৫৫;২৯)
.
রোমান দুতের আর কিছু বলার থাকল না সেই স্থান ত্যাগ করা ছাড়া.
এই ছেলেটি পরবর্তীতে বড় হয়ে ইসলামের এক মহান জ্ঞানী পন্ডিত হিসেবে আবির্ভূত হন; তার নাম ইমাম আবু হানিফা; আল্লাহ তার সহায় হোন.
.
MD. Mashfiquer Rahman
Officer
National Bank Ltd.
Beanibazar Br.
0 comments:
Post a Comment